সাবেক হেড কোচ জেমি সিডন্স সদ্যই বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছেন। রাসেল ডোমিঙ্গোর সহকারী হিসেবে কাজ করা এ অস্ট্রেলিয়ান কোচ বর্তমান বাংলাদেশ দল নিয়ে বলেছেন, সম্ভাবনাময় কিছু সুপারস্টার আছে আমাদের। উপযুক্ত খেলোয়াড়কে বেছে নিয়ে তার পেছনে সময় দিতে এবং পরিচর্যা করতে হবে। তাদের ওপর খুব বেশি চাপ প্রয়োগ না করে তাদের সময় দিতে হবে। আমার কোনো সন্দেহ নেই যে তারা সাকিব (আল হাসান) ও তামিমের (ইকবাল) মতো হবে।