বিশ্বব্যাপী ফুটবলারদের সংগঠন
ফিফপ্রো ও জাতীয় দলের খেলোয়াড়দের ইউনিয়ন কর্তৃক পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ৭৫ শতাংশ পুরুষ ফুটবলার
চান, বিশ্বকাপটা চার বছর
পরপরই হোক।
দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব উঠে আসার পর ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এটি প্রাথমিকভাবে নাচক করে দেয়। এবার খেলোয়াড়দের পক্ষ থেকেও একে ‘লাল কার্ড’ দেখানো হলো।
ছয় মহাদেশের অন্তত ৭০টি দেশের এক হাজারেরও বেশি ফুটবলার এই সমীক্ষায় অংশ নেন। সমীক্ষায় খেলোয়াড়রা বিশ্বকাপ ও তাদের ঘরোয়া লিগকে সবচেয়ে প্রিয় বলে অভিহিত করেছেন। ইউরোপ ও এশিয়ার ৭৭ শতাংশ খেলোয়াড়ই বর্তমান সূচিতে বিশ্বকাপ আয়োজনের পক্ষে, যা আফ্রিকান ও আমেরিকান খেলোয়াড়দের মধ্যে ছিল ৪৯ শতাংশ। বাকিরা প্রতি দুই কিংবা তিন বছর পরপর বিশ্বকাপ দেখতে চান।
ফিফপ্রোর জেনারেল সেক্রেটারি জোনাস বায়ের-হফম্যান বলেন, খেলোয়াড়দের এই সমীক্ষার ফল এটাই বলছে যে, বিশ্বব্যাপী ফুটবলাররা প্রতি চার বছর অন্তর বিশ্বকাপের পক্ষে। সমীক্ষায় একইসঙ্গে খেলোয়াড়দের কাছে ঘরোয়া লিগের গুরুত্বও ফুটে উঠেছে।










