ছয় পয়েন্টের লিড নিয়ে আজ ইতিহাদে খেলতে নামবে আর্সেনাল, যারা ২২ বছর লিগ শিরোপা জেতেনি। সিটি এক ম্যাচ কম খেলেছে। ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে, ৩১ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে সিটি দুইয়ে। আজ আর্সেনাল জিতলে পয়েন্ট ব্যবধান হয়ে যাবে ৯। আর ম্যানসিটি জিতলে ব্যবধান কমে হবে ৩। আবার ম্যানসিটি এক ম্যাচ কম খেলায় একটি সময় আর্সেনালকে ছুঁয়ে ফেলার সুযোগও থাকবে পেপ গার্দিওলার দলের সামনে। এ বিচারে আজকের ম্যাচটি দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ, এক অর্থে ‘ফাইনাল’।
২০১৫ সালের জানুয়ারির পর সিটির মাঠে আর জেতেনি আর্সেনাল। আজ ড্র করলেও শিরোপার রেসে এগিয়ে থাকবে তারা। আরতেতা বলেন, ‘আমি এ নিয়ে কথা বলে এক সেকেন্ডও নষ্ট করতে চাই না। আমরা প্রতিটি ম্যাচ জিততে তৈরি।’










