ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজ সামনে রেখে আজ বুধবার রাতে
প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই দলে ঠাঁই পেয়েছেন তিন নতুন মুখ।
বিপিএলে আলো ছড়ানো ব্যাটার তৌহিদ হৃদয়, পেসার
রেজাউর রহমান রাজা ও স্পিনার তানভির ইসলামকে দলে ডেকেছেন নির্বাচকরা।
বিপিএলে রংপুর রাইডার্সের
হয়ে আলো ছড়ানো রনি তালুকদার দীর্ঘদিন পর দলে ফিরেছেন। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার
বিপক্ষে খেলা টি২০ ম্যাচটিই তার ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক ম্যাচ। এছাড়া দলে
ফিরেছেন রনির রংপুর সতীর্থ ব্যাটার শামীম হোসেন।
২০২২ সালের টি২০
বিশ্বকাপের স্কোয়াড থেকে পাঁচজন বাদ পড়েছেন। এরা হলেন—ইয়াসির আলী, মোসাদ্দেক
হোসেন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
৯ মার্চ চট্টগ্রামে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে টি২০
সিরিজ। ১২ ও ১৪ মার্চ ঢাকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় টি২০।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন
কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর
রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন,
রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভির ইসলাম।










