সিরিজের দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচে বাংলাদেশকে আট উইকেটে হারাল
আফগানিস্তান। ফলে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হলো। এতে আফগানদের বিপক্ষে টি২০
সিরিজ জয়ের অপেক্ষা আরো বাড়ল বাংলাদেশের।
আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০
ওভারে নয় উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করতে সমর্থ হয় স্বাগতিকরা। জবাবে ১৭.৪ ওভারে
দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা (১২১/২)।
দলীয় ৪ রানে ওপেনার রহমানউল্লাহ গুরবাজের (৩) উইকেট হারায় আফগানিস্তান। দ্বিতীয় উইকেটে
হজরতউল্লাহ জাজাই ও উসমান গণির ৯৯ রানের জুটি দলেকে জয়ের কিনারায় নিয়ে যান। দলের
১০৩ রানের মাথায় ব্যক্তিগত ৪৭ রানে মাহমুদউল্লাহর শিকার হন গণি। ৪৮ বল মোকাবেলায়
পাঁচটি চার ও একটি ছক্কায় এ রান করেন তিনি। দারউশ রাসুলিকে বাকি কাজ শেষ করেন
জাজাই। নাসুম আহমেদকে ছক্কা মেরে খেলা শেষ করেন রাসুলি। টি২০তে নিজের তৃতীয়
হাফসেঞ্চুরি করে অপরাজিত থাকেন জাজাই। ৪৫ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন এই ওপেনার।
তিনটি চার ও পাঁচটি ছক্কায় সাজিয়েছেন ইনিংসটি।
এর আগে ফজলহক ফারুকি ও আজমতউল্লাহ ওমরজাইয়ের বোলিংয়ের সামনে এলোমেলো
হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং অর্ডার। সর্বোচ্চ ৩০ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া
মাহমুদউল্লাহ ২১,
লিটন দাস ও
নাঈম শেখ দুজনই ১৩ রান করেন। বড় ইনিংস না খেলতে পারায় ১১৫ রানের স্বল্প পুঁজি পায়
বাংলাদেশ। যা লড়াইয়ের জন্য যথেষ্ট ছিল না। ফারুকি ও আজমতউল্লাহ তিনটি করে উইকেট
নেন।










