শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের পাঁচ রাউন্ডের খেলা। গত শুক্রবার পঞ্চম রাউন্ড শেষ হয়েছে। মাঝে দুদিনের বিরতি। আগামীকাল শুরু হবে ষষ্ঠ রাউন্ডের খেলা। এদিন বেলা ৩টায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের কিংস অ্যারেনায় শেখ রাসেল ক্রীড়া চক্র লড়বে বসুন্ধরা কিংসের বিপক্ষে। একই সময়ে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে।

এখন পর্যন্ত পাঁচ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে অপরাজিত ঢাকা আবাহনী। চার জয় ও এক ড্র করেছে চারবারের চ্যাম্পিয়ন আবাহনী। সমান ম্যাচে চার জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে তিনে আছে শেখ জামাল। দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে চারে চট্টগ্রাম আবাহনী। দুটি করে জয় ও ড্র এবং একটি হারে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে মোহামেডান। ক্রিকইনফো