প্যারিস
অলিম্পিকের প্রথম স্বর্ণ পদক জিতে নেয় চীনের শুটিং দল। প্রথম দিন (২৭ জুলাই) শেষে পদক
তালিকায় শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। আজ বিকাল ৩টা পর্যন্ত অস্ট্রেলিয়া ও চীন সমান তিনটি
করে স্বর্ণ জিতে টেবিলের এক ও দুইয়ে ছিল। টেবিলের অবস্থান অবশ্য নিয়মিতই বদলে যাবে।
তবে শীর্ষ তিনে পরিবর্তন আসবে কমই। দেখে নেয়া যাক, রোববার (২৮ জুলাই) বিকাল ৪টা পর্যন্ত
পর্যন্ত পদক জিতলেন কারা:
রোববার, ২৮ জুলাই
শুটিং
ছেলেদের
১০ মিটার এয়ার পিস্তল
স্বর্ণ:
জিয়ে ইউ (চীন), রৌপ্য: ফেদেরিকো মালদিনি (ইতালি), ব্রোঞ্জ: পাওলো মোন্না (ইতালি)।
শনিবার, ২৭ জুলাই
সাইক্লিং
মেনস
টাইম ট্রায়াল
স্বর্ণ:
রেমকো এভেনপোয়েল (বেলজিয়াম), রৌপ্য: ফিলিপ্পো গান্না (ইতালি), ব্রোঞ্জ: ভাউট ফন আর্ট
(বেলজিয়াম)।
উইমেন্স
টাইম ট্রায়াল
স্বর্ণ:
গ্রেস ব্রাউন (অস্ট্রেলিয়া), রৌপ্য: আনা হেন্ডারসন (ব্রিটেন), ব্রোঞ্জ: চোলে ডাইজার্ট
(যুক্তরাষ্ট্র)।
ডাইভিং
মেয়েদের
সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড
স্বর্ণ:
চ্যাং ইয়ানি ও চেন ইওয়েন (চীন), রৌপ্য: সারাহ ব্যাকন ও কাসিডি কুক (যুক্তরাষ্ট্র) ও
ব্রোঞ্জ: ইয়াসমিন হার্পার ও স্কারলেট জেনসেন (ব্রিটেন)।
ফেন্সিং
মেয়েদের
ব্যক্তিগত ইপি
স্বর্ণ:
ম্যান ওয়াই ভিভিয়ান কং (হংকং), রৌপ্য: আরিয়ানে মাল্লো-ব্রেটন (ফ্রান্স) ও ব্রোঞ্জ:
ইস্টার মুহারি (হাঙ্গরি)।
ছেলেদের
ব্যক্তিগত সাবরে
জুডো
মেয়েদের
৪৮ কেজি
স্বর্ণ:
নাতসুমি সুনোদা (জাপান), রৌপ্য: বাসানখু বাভুদোরি (মঙ্গোলিয়া) ও ব্রোঞ্জ: শিরিন বুকলি
(ফ্রান্স) ও তারা বাবুলফাথ (সুইডেন)।
ছেলেদের
৬০ কেজি
স্বর্ণ:
ইয়েলদোস স্মেতভ (কাজাখস্তান), রৌপ্য: লুকা মিখেইদজে (ফ্রান্স), ব্রোঞ্জ: রিউজু নাগায়ামা
(জাপান) ও ফ্রান্সিসকো গারিগোস (স্পেন)।
রাগবি
সেভেন
স্বর্ণ:
ফ্রান্স, রৌপ্য: ফিজি, ব্রোঞ্জ: দক্ষিণ আফ্রিকা।
শুটিং
১০
মিটআর এয়ার রাইফেল মিশ্র দলগত
স্বর্ণ:
হুয়াং ইউটিং ও শেন লিহাও (চীন), রৌপ্য কিউম জিয়েওন ও পার্ক হাজুন (দক্ষিণ কোরিয়া),
ব্রোঞ্জ: আলেক্সান্দ্রা লে ও ইসলাম সাতপাভে (কাজাখস্তান)।
মেয়েদের
১০ মিটার এয়ার পিস্তল
স্বর্ণ:
ইয়ে জিন ওহ (দক্ষিণ কোরিয়া), রৌপ্য: ইয়েজি কিম (দক্ষিণ কোরিয়া) ও ব্রোঞ্জ: মানু ভাকার
(ভারত)।
সাঁতার
ছেলেদের
৪০০ মিটার ফ্রিস্টাইল
স্বর্ণ:
লুকাস মের্টেনস (জার্মানি), রৌপ্য: এলিজাহ উইনিংটন (অস্ট্রেলিয়া), ব্রোঞ্জ: উমিন কিম
(দক্ষিণ কোরিয়া)।
ছেলেদের
১০০ মিটার ফ্রিস্টাইল রিলে
স্বর্ণ:
যুক্তরাষ্ট্র, রৌপ্য (অস্ট্রেলিয়া) ও ব্রোঞ্জ (ইতালি)।
মেয়েদের
৪০০ মিটার ফ্রিস্টাইল
স্বর্ণ:
আরিয়ানে টিটমাস (অস্ট্রেলিয়া), রৌপ্য সামার ম্যাকিন্টোশ (কানাডা), ব্রোঞ্জ: কেটি লেডেকি
(যুক্তরাষ্ট্র)।
মেয়েদের
১০০ মিটার ফ্রিস্টাইল রিলে
স্বর্ণ:
অস্ট্রেলিয়া, রৌপ্য: যুক্তরাষ্ট্র ও ব্রোঞ্জ: চীন।










