ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ)
ভোটে ইংলিশ
ফুটবলে ২০২১-২২ মৌসুমে বর্ষসেরা নির্বাচিত
হয়েছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো
সংস্থাটির বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হলেন তিনি। ৪৮ শতাংশ ভোট জমা পড়েছে তার
ব্যালটে। সেরা হওয়ার দৌড়ে দুই ও তিন নম্বর পজিশন পেয়েছেন ম্যানচেস্টার সিটির
বেলজিয়ান প্লে-মেকার কেভিন ডি ব্রুইন ও ওয়েস্ট
হ্যামের ইংলিশ মিডফিল্ডার ডিকলান রাইস। নারী ফুটবলে বর্ষসেরা হয়েছেন চেলসির
অস্ট্রেলিয়ান স্ট্রাইকার স্যাম কের।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সালাহ এখন পর্যন্ত ৩০ গোল করেছেন।
২২ গোল করে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনি। এর আগে ২০১৮ সালে প্রথমবার
এফডব্লিউএর বর্ষসেরা পুরস্কার জেতেন সালাহ।
চলতি উইমেন্স সুপার লিগে শিরোপার পথে হাঁটছে চেলসি। ১৮ গোল করে লিগের
সর্বোচ্চ গোলদাতা স্যাম কের। তিনি পেয়েছেন ৪০ শতাংশ ভোট। তার পরেই আছেন আর্সেনালের
ডাচ স্ট্রাইকার ভিভিয়ান মিয়েদেমা। ভোটে তিন নম্বর পজিশনে ছিলেন ইংলিশ ফুটবলার
লওরেন হেম্প।
৮০০ ফুটবল লেখকের সংগঠন এফডব্লিউএর প্রধান ক্যারি ব্রাউন বলেছেন, মো (সালাহ) এবং স্যাম দুজনেই এই মৌসুমে অসামান্য
ছিলেন; ক্লাব এবং দেশের জন্য রেকর্ড ভেঙেছেন।
পিচে তাদের পারফরম্যান্সের পাশাপাশি তারা তাদের ক্লাব এবং নিজ নিজ লিগে নেতা এবং
শ্রেষ্ঠত্বের বাহক। ডেইলি মেইল










