এশিয়া অঞ্চল থেকে কাতার বিশ্বকাপে অংশগ্রহণ
নিশ্চিত করেছে সৌদি আরব ও জাপান। আজ বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ম্যাচে
জাপান ২-০ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে এ যোগ্যতা অর্জন করে। এ নিয়ে টানা সপ্তমবারের
মতো বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করল ‘ব্লু সামুরাই’রা। অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় কাতার বিশ্বকাপে
খেলা নিশ্চিত হয়ে যায় সৌদি আরবেরও।
‘বি’ গ্রুপে ৯
ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে জাপান। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কাতার বিশ্বকাপ
নিশ্চিত করেছে সৌদি আরব। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রেলিয়া।
আজ রাত ৯টায় চীনের বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব।
এশিয়া থেকে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ‘এ’ গ্রুপের দুই দল ইরান ও দক্ষিণ কোরিয়া। এবার
তাদের সঙ্গে যোগ দিল জাপান ও সৌদি আরব।
এই অঞ্চল থেকে সরাসরি চারটি দল কাতার বিশ্বকাপে
খেলবে। সুযোগ রয়েছে আরো একটি দলের অংশগ্রহণের। পয়েন্ট টেবিলে ‘এ’ ও ‘বি’ গ্রুপের তিন
নম্বর দল দুটি এশিয়া অঞ্চল থেকে একটি প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে। সেই মাচে বিজয়ী দল
মুখোমুখি হবে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে পঞ্চম হওয়া দলের। সেখানে যে দল জিতবে
তারাই খেলবে কাতার
বিশ্বকাপ।










