লিডস ইউনাইটেড এবার ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে গেছে। তাই ক্লাবটি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন আন্দ্রেয়া রাদ্রিয়াৎজিনি। ক্লাবে নিজের ৫৬ শতাংশ শেয়ার সহমালিক ‘‌৪৯ইয়ারস’-এর কাছে ১৭ কোটি পাউন্ডে বিক্রি করতে সম্মত হয়েছেন তিনি। ২০১৭ সালে ৪ কোটি ৫০ লাখ পাউন্ডে লিডস কিনে নিয়েছিলেন তিনি। পরে তার শেয়ার নেমে আসে ৫৬ শতাংশে। বিবিসি  8