বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসের হয়ে আগের চার ম্যাচে ৬ উইকেট নিয়েছেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। আজ সোমবার মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে তিনি নিয়েছেন ৩৪ রানে ২ উইকেট। সব মিলে, চলতি আসরে পাঁচ ম্যাচ থেকে তার শিকার ৮ উইকেট।

আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৬২ রান তুলেছে মেলবোর্ন। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ড (৮ বলে ১৪) ও মোহাম্মদ রিজওয়ানকে (১২ বলে ১৬) আউট করে মেলবোর্নের রানের চাকায় লাগাম টানেন রিশাদ। এছাড়া নাথান এলিস ৩০ রানে নেন ৩টি উইকেট।

১৬৩ রান তাড়া করতে নেমে ৬ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেন হোবার্ট। ম্যাথু ওয়েড ২০ বলে ৪৩, টিম ওয়ার্ড ২৬ বলে ৩০, রেহান আহমেদ ১৪ বলে ২৩, নিখিল চৌধুরী ১২ বলে ১৯ রান করেন।

এ জয়ের পর ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।