বাংলাদেশ
প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ টেবিল টপার রংপুর রাইডার্সকে ১৪ বল হাতে রেখে ৬ উইকেটে
হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল ব্যাট-বলে
নৈপুন্য দেখিয়ে জিতিয়েছেন কুমিল্লাকে।
আগে
ব্যাট করে ১৫০ রানে অলআউট হয় রংপুর। ৪২ বলে ৬৯ রান করেন নিউজিল্যান্ড তারকা জেমস নিশাম।
আন্দ্রে রাসেল ও মুশফিক হাসান তিনটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে
লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা।
এই
জয়ের পর ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন
কুমিল্লা। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে তারা
মুখোমুখি হবে ফরচুন বরিশালের। ওই ম্যাচটি ভালো ব্যবধানে জিতলে তাদের এক নম্বর স্থান
দখলের সুযোগ থাকবে।
কুমিল্লার
প্রয়োজন ছিল ৩০ বলে ৪৪ রান। উইকেটে তখন মঈন আলী (৪*) ও আন্দ্রে রাসেল (১*)। ইমরান তাহিরের
করা ইনিংসের ১৬তম ওভারে এলো ১১ রান। পরের ২৪ বলে প্রয়োজন পড়ে ৩৩ রান। বল করতে এলেন
হাসান মাহমুদ। বাংলাদেশের এই ডানহাতি পেসারের ওভারটি থেকেই ২৫ রান নিলেন রাসেল! রংপুরের
সব আশাও সেখানেই শেষ। শেষ পর্যন্ত ১৪ বল হাতে রেখে জিতেছে কুমিল্লা।
রাসেল
১২ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। তার আগে বল হাতে নেন ২০ রানে ৩ উইকেট। অনবদ্য নৈপুন্য
দেখিয়ে তিনিই ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন।










