চট্টগ্রামের জহুর আহমেদ
চৌধুরী স্টেডিয়ামে আজ ওয়ানডে সিরিজের মীমাংসার ম্যাচে শ্রীলংকার ইনিংসের শেষ দিকে ফিল্ডিং
করার সময় আঘাত পেয়ে মাঠ ছাড়েন সৌম্য সরকার। কাঁধে বল লাগায় তার কনকাশনের লক্ষণ রয়েছে
বলে জানা গেছে। তার ‘কনকাশন সাব’ হিসেবে বাংলাদেশের হয়ে ওপেন করতে নেমেছেন তানজিদ হাসান
তামিম।
বিবিসির পাঠানো সংবাদ
বিজ্ঞপ্তিতে টিম ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘বাউন্ডারি বাঁচানোর সময় জোরে পড়ে যান
সৌম্য, এ সময় তিনি বিলবোর্ডের সঙ্গে ধাক্কা খান। এ ঘটনার সময় তার মাথায় ও ঘাঁড়ে আঘাত
লাগে। তিনি পরে মাথাব্যথা ও দৃষ্টিশক্তিতে সমস্যার কথা জানান। এমনকি তিনি বাম হাঁটুতেও
ব্যথা পান।’
বায়েজিদুল ইসলাম আরো জানান,
তাদের আবেদনের প্রেক্ষিতে কনকাশন সাব হিসেবে তানজিদ হাসানের অনুমোদন মেলে।
সৌম্য ছাড়াও অদ্ভূতুড়ে এই দিনে আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে জাকের
আলী অনিককে। তিনি একাদশে না থাকলেও ফিল্ডিংয়ে নেমেছিলেন। শেষ দিকে তাসকিন আহমেদের শর্ট
ডেলিভারি পুল করার চেষ্টায় হাওয়ায় ভাসালেন প্রমোদ মদুশান। ছুটে এলেন এনামুল হক বিজয়
ও অনিক। বলের ওপর নজর রেখে ক্যাচ নিলেন এনামুল। এনামুল ক্যাচ নিলেও পড়েন অনিকের গায়ের
ওপর। অনিক আহত হলে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিতে হয়। পরে জানা যায়, তাকে হাতপাতালে
পাঠানো হয়েছে।
কোটার শেষ ওভার করতে এসে
পায়ের চোটে মাঠ ছাড়েন পেসার মুস্তাফিজুর রহমান। ওভারের প্রথম বলটি ওয়াইড করেন তিনি।
পরে পায়ে অস্বস্তি অনুভব করেন। দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছিল তার। ফলে স্ট্রেচারে করে
মাঠ ছাড়েন তিনি। এক ওভার বাকি থাকতেই মাঠ ছেড়ে যান মুস্তাফিজ।বোলিং করার সময় পেশীতে
টান অনুভব করায় ব্যথায় কাতরাতে থাকেন মুস্তাফিজুর রহমান। ফলে তাকেও স্ট্রেচারে করে
মাঠ ছাড়তে হয়। শেষ দিকে তিনি আরেকবার ব্যথা অনুভব করেন। ফলে ৯ ওভারের বেশি করতে পারেননি।










