বাংলাদেশ
ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি
ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। এ মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট
দল, তখনই তিনি টাইগারদের সঙ্গে যোগ দেবেন।
৫৫ বছর বয়সী ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের আপাতত চুক্তিটা এ বছরের শেষ দিকে
অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় আইসিসি টি২০ বিশ্বকাপ পর্যন্ত।
বাংলাদেশ
ক্রিকেট বোর্ড
(বিসিবি) আজ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে
ডোনাল্ডের নিয়োগের কথা জানিয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল
ইউনুস এ নিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ডোনাল্ডকে আমরা নতুন পেস বোলিং কোচ হিসেবে বেছে নিয়েছি। আসন্ন দক্ষিণ
আফ্রিকা সফর থেকে তিনি আমাদের সঙ্গে কাজ করবে। ২০২০ টি২০ বিশ্বকাপ পর্যন্ত তার
সঙ্গে চুক্তি হয়েছে আমাদের।
এর আগে
বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ছিলেন ক্যারিবিয়ান ওটিস গিবসন। তিনি চলে যাওয়ার পর
থেকেই নতুন পেস বোলিং কোচ খুঁজছিল বিসিবি। অবশেষে ডোনাল্ডের মতো কিংবদন্তি এক
বোলারকে তাসকিন আহমেদ,
মুস্তাফিজুর
রহমান ও শরিফুল ইসলামদের কোচ হিসেবে পেল বাংলাদেশ।
‘সাদা বিদ্যুত্’ খ্যাত ডোনাল্ড ৩৩০টি টেস্ট উইকেট ও
২৭২টি ওয়ানডে উইকেট শিকার করেছেন। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলংকা ফাস্ট বোলিং
স্পেশালিস্ট হিসেবে কাজ করেছেন তাদের কোচিং স্টাফে।










