মাত্র ৫০ বলে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ান উইমেনস ন্যাশনাল ক্রিকেট লিগে ইতিহাস গড়লেন লরা হ্যারিস। তার আগে এই লিগে কেউ ৫০ বলে সেঞ্চুরি করতে পারেননি। ৫৪ বলে ১০১ রানের ইনিংস খেলে তিনি অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরির বিপক্ষে জিতিয়েছেন কুইন্সল্যান্ডকে। বৃষ্টিবিঘ্নিত ৪৭ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে ২৭০ রান তোলে কুইন্সল্যান্ড। জবাবে ক্যাপিটাল টেরিটোরি ৬ উইকেটে ১০৬ রান তুললে ডাক-লুইস মেথডে ৪৭ রানের জয় পায় কুইন্সল্যান্ড। ক্রিকইনফো