এ নিয়ে ১৪ মৌসুমের মধ্যে ১৩ বার লিগ শিরোপা জিতল তারা। বুন্দেসলিগায় ৬৩ মৌসুমের মধ্যে রেকর্ড ৩৫ বার শিরোপা উৎসব করল বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে বরুশিয়া ডর্টমুন্ড।

ঘরের মাঠে এক গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। রাফায়েল গেরেরো, নিকোলাস জ্যাকসন, আলফনসো ডেভিস ও হ্যারি কেন বায়ার্নের হয়ে গোল করেন।

শনিবার রাতে হফেনহেইমের মাঠে হেরে যায় বায়ার্নের প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড। এ ম্যাচে শিরোপা নিশ্চিত করতে এক পয়েন্টের প্রয়োজন ছিল বায়ার্নের। যদিও ভিনসেন্ট কম্পানির দল জিতে শিরোপা নিশ্চিত করেছে। চার ম্যাচ বাকি থাকতে ডর্টমুন্ডকে ১৫ পয়েন্ট পেছনে ফেলে শিরোপা জিতে নেয় বাভারিয়ানরা।

এদিকে, আর্সেনালকে ঘরের মাঠে ২-১ গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি। গতকাল রায়ান চেরকির গোলে ১৬ মিনিটে লিড নেয় ম্যানসিটি। এর ২ মিনিট পর সমতা আনেন কাই হাভার্টজ। ৬৫ মিনিটে সিটির জয়সূচক গোলটি করেন আর্লিং হালান্ড।

ইতিহাদে গতকাল জিতলে শিরোপা অনেকটাই নিশ্চিত করে ফেলত আর্সেনাল। তখন ম্যানসিটিকে ৯ পয়েন্টে পেছনে ফেলত তারা।

যদিও এখন দুই দলের মধ্যে মাত্র ৩ পয়েন্টের তফাত।

এ হারের পরও ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি। এরপর ম্যানইউ (৫৮), অ্যাস্টন ভিলা (৫৮) ও লিভারপুল (৫৫)।