সমীকরণটা ছিল এরকম—জিতলেই শীর্ষ দুই নিশ্চিত হবে এবং মিলবে সরাসরি প্রথম কোয়ালিফায়ার খেলার টিকিট। এই পরীক্ষায় দারুণভাবে উতড়ে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দুপুরের ম্যাচে রংপুর রাইডার্সকে তারা হারিয়েছে ৭০ রানের বড় ব্যবধানে। এটা রংপুরের টানা ৯ জয়! প্রথম তিন ম্যাচে টানা হারের পর তাদের রুখতে পারেনি আর কেউ।
এই জয়ের পর ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান
নিশ্চিত করেছে ইমরুল কায়েসের কুমিল্লা। শীর্ষস্থানে থাকা সিলেট স্ট্রাইকার্সের
সমান ম্যাচে ১৮ পয়েন্ট, তারা নিট রানরেটে সামান্য এগিয়ে রয়েছে। সিলেটের রানরেট
+৭৩৭, আর কুমিল্লার +৭২৩। রংপুর ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। আজ
সন্ধ্যায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। এই ম্যাচের ফল অবশ্য
পরবর্তী রাউন্ডের ওপর বড় প্রভাব ফেলবে না। প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ নেই
বরিশালের।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ১৭৮ রানের টার্গেটে
ব্যাটিংয়ে নেমে ১৭ ওভারে মাত্র ১০৭ রানে গুটিয়ে যায় রংপুর। তারকা পেস বোলার
মুস্তাফিজুর রহমান ১৮ রান তিনটি, স্পিনার সুনিল নারাইন ২৭ রানে দুটি ও তানভির
ইসলাম ২৬ রানে দুটি উইকেট নেন। আফগান ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজ ২২ বলে ২৯ রান
করেন। ম্যাচসেরা অর্থোডক্স স্পিনার তানভির ইসলাম।
এর আগে টস
হেরে ব্যাটিং করতে নামা কুমিল্লা পাওয়ার প্লের ৬ ওভারে ৬৩ রান তুলে নিলেও হারিয়ে
ফেলে মোহাম্মদ রিজওয়ান (২১ বলে ২৪) ও সুনিল নারাইনের (৩ বলে ৮) উইকটে। সেই চাপ
থেকে বের হতে না হতেই ১০৫ রানে সাজঘরে ফেরেন লিটন দাস ও ইমরুল কায়েসও। ততক্ষণে
১৪তম ওভারের খেলা চলছিল। একটি সময় দুশর সম্ভাবনা তৈরি করা কুমিল্লার পরে দেড়শ রান
হয় কিনা, তা নিয়েই তৈরি হয় অনিশ্চয়তা। যদিও এরপর জাকের আলী ও খুশদিল শাহ দুর্দান্ত
এক জুটিতে কুমিল্লাকে লড়াকু সংগ্রহ এনে দেন। মাত্র ৩৯ বলে ৭২ রান করেন এ দুজন। খুশদিল
২০ বলে ৪০ ও জাকের ২৩ বলে ৩৪ রান করেন। আজমতউল্লাহ ওমরজাই ৩৪ রানে দুটি উইকেট নেন।
এই সংগ্রহকে পুঁজি করে কুমিল্লাকে জেতান বোলাররা।
রোববার
সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিলেটের মুখোমুখি হবে কুমিল্লা, ওই ম্যাচে
জিতলেই মিলবে ফাইনালের টিকিট। এদিন দুপুরে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর ও
বরিশাল। এই ম্যাচ হারলেই বিদায়, আর জিতলে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ থাকবে।
মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। আর বৃহস্পতিবার ফাইনালের মধ্য দিয়ে পর্দা
নামবে নবম বিপিএল আসরের।










