ভারতের কোচ হিসেবে শুভসূচনা করলেন গৌতম গম্ভীর। আজ শনিবার পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে ৪৩ রানে হারিয়েছে ভারত।

 

আগে ব্যাটিং করে ৭ উইকেটে ২১৩ রান তোলে ভারত। ২৬ বলে ৫৮ রানের টর্নেডো ইনিংস খেলে নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব। এছাড়া ঋষভ পন্ত ৩৩ বলে ৪৯, যশস্বী জয়সাল ২১ বলে ৪০ ও শুভমন গিল ১৬ বলে ৩৪ রান করেন।

 

জবাব দিতে নেমে লংকানরা ১৯.২ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায়। অর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন সূর্যকুমার।

 

রোববার সন্ধ্যায় একই মাঠে সিরিজের দ্বিতীয় ও মঙ্গলবার তৃতীয় ম্যাচ।