আরিনা সাবালেঙ্কার সাবেক সহবাসী কনস্টান্টিন কোলৎসব মারা যান পাঁচদিন আগে। সেই শোক কাটিয়ে দ্রুতই টেনিস কোর্টে ফিরলেন বেলারুশিয়ান তারকা এবং ফিরেই জয় পেলেন। গতকাল মিয়ামি ওপেনের দ্বিতীয় রাউন্ডে টেনিসে বান্ধবী পলা বাদোসাকে ৬-৪, ৬-৩ গেমে হারান নারী এককে বিশ্বের দুই নম্বর এই খেলোয়াড়। সাবালেঙ্কার সাবেক সহবাসী ৪২ বছর বয়সী কোলৎসব একজন আইস হকি খেলোয়াড় ছিলেন। তিনি সম্প্রতি মিয়ামিতে মারা যান। পুলিশের ভাষ্য, তিনি ‘আত্মহত্যা’ করেছেন। বিবিসি
শোক কাটিয়ে জয়ে ফিরলেন আরিনা সাবালেঙ্কা
আরিনা সাবালেঙ্কার সাবেক সহবাসী কনস্টান্টিন কোলৎসব মারা যান পাঁচদিন আগে। সেই শোক কাটিয়ে দ্রুতই টেনিস কোর্টে ফিরলেন বেলারুশিয়ান তারকা এবং ফিরেই জয় পেলেন।










