বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪৭ ওভার পেরিয়ে ৭ উইকেটে ২২৮ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ৫২ বলে নিজের অর্ধশতক পূরণ করেন ফক্সক্রফট। ৫৮ বলে ৫৯ করে বিদায় নিয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের হয়ে নিকোলস করেছেন ৬৮, উইল ইয়াং ৩০, সমান ১৪ করে এসেছে অধিনায়ক টম ল্যাথাম ও মোহাম্মদ আব্বাসের ব্যাটে

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সফল বোলার শরিফুল ইসলাম। ইকোনমিকাল বোলিংয়ে শিকার করেছেন দুই উইকেট। সমান দুই উইকেট গেছে ১০ ওভার বোলিং করা রিশাদ হোসেনের ঝুলিতেও। একটি উইকেট পেয়েছেন তাসকিন ও মেহেদী হাসান মিরাজ।

এর আগে, টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। প্রথম পাওয়ার প্লেতে সফরকারীদের বোর্ডে যোগ হয় ১ উইকেটে ৩৮ রান।