আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চোট থেকে সুস্থ হয়ে একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম। এটা তার শততম আন্তর্জাতিক টি২০ ম্যাচ। মুশফিককে জায়গা করে দিতে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি।

 

আফগানিস্তান নামছে একাদশে দুটি পরিবর্তন নিয়ে। স্পিনার মুজিব উর রহমান ও কাইস আহমেদকে বাদ দিয়ে উসমান গণি ও শরাফউদ্দিন আশরাফকে খেলাচ্ছে অতিথিরা।

 

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬১ রানে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে মাহমুদউল্লাহর দল।

 

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, মুনিম শাহরিয়ার, লিটন দাস (উইকেটকিপার), মাহমুদউল্লাহ  রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান, আফিফ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। 

 

আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মোহাম্মদ নবি (অধিনায়ক), উসমান গণি, দারউশ রাসুলি, নাজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, করিম জানাত, ফজলহক ফারুকি ও শরাফউদ্দিন আশরাফ।