ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোকে হেড কোচ নিয়োগ করল ইতালির সিরি-বির দল বেনেভেন্তো। এই প্রথম ইউরোপের কোনো দলের হেড কোচের দায়িত্ব নিলেন তিনি। ২০০৬ সালে জার্মানিতে ইতালির হয়ে বিশ্বকাপ জয় করা ক্যানাভারো ফুটবল থেকে অবসর নেন ২০১১ সালে। এরপর তিনি এশিয়ার চীন ও সৌদি আরবে একাধিক ক্লাবের কোচ ছিলেন। ছয় সপ্তাহের জন্য চীন জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেন ৪৯ বছর বয়সী ক্যানাভারো। ২০১০ সালে জুভেন্টাস ছাড়ার পর এই প্রথম ইতালির ফুটবলে ফেরা তার। বিবিসি