সিলেট টেস্টে প্রথম দিন
শ্রীলংকাকে ২৮০ রানে অলআউট করার পর স্বাগতিক বাংলাদেশ ৩ উইকেটে ৩২ রান নিয়ে মাঠ ছাড়ে।
সেখান থেকে ঘুরে দাঁড়ানো হয়নি। আজ শনিবার প্রথম সেশনে আরো ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১০০
রান তুলেছে নাজমুল হোসেন শান্তর দল। ৬ উইকেটে ১৩২ রান নিয়ে মধ্যাহ্ন ভোজে গিয়েছে স্বাগতিকরা।
৪ উইকেট হাতে নিয়ে এখনো প্রতিপক্ষের প্রথম ইনিংসের চেয়ে ১৪৮ রানে পিছিয়ে তারা।
আগের দিনের ‘নাইটওয়াচম্যান’
তাইজুল ইসলাম এখনো খেলে যাচ্ছেন। তিনি অপরাজিত ৪১ রানে, তার সঙ্গে মেহেদী হাসান মিরাজ
অপরাজিত ২ রানে।
সিলেট ইন্টারন্যাশনাল
স্টেডিয়ামে প্রথম দিন খালেদ আহমেদ ও নবাগত নাহিদ রানা সমান তিনটি করে উইকেট নিয়ে শ্রীলংকাকে
২৮০ রানে অলআউট করে দেন। নাহিদ রানা ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের ২০২ রানের
অবিশ্বাস্য এক পার্টনারশিপ ভেঙেছেন, দুজনকেই আউট করেন তিনি। এরপর দ্রুতই অলআউট হয়ে
যায় অতিথিরা। যদিও এরপর টাইগারদের টপ অর্ডার গুঁড়িয়ে দেয় সিংহলিজ পেসার বিশ্ব ফার্নান্দো
ও কাসুন রাজিথা।
আজ সকালে পতন হওয়া তিনটি
উইকেটই নেন ওয়ানডে সিরিজে আলো ছড়ানো পেস বোলার লাহিরু কুমারা। তিনি আজ সকালে মাহমুদুল
হাসান জয় (১২), শাহাদাত হোসেন (১৮) ও লিটন দাসকে (২৫) সাজঘরে ফেরান।










