আফ্রিকা মহাদেশ থেকে কাতার বিশ্বকাপের জন্য পাঁচটি দল চূড়ান্ত হয়েছে। বিশ্বকাপে উত্তীর্ণ হয়েছে সেনেগাল, ঘানা, ক্যামেরুন, মরক্কো ও তিউনিসিয়া। 

মঙ্গলবার রাতের প্লে-অফ ম্যাচে সেনেগাল টাইব্রেকারে ৩-১ গোলে মিসরকে হারিয়ে (দুই লেগ মিলিয়ে ১-১), নাইজেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ঘানা (দুই লেগ মিলিয়ে ১-১, অ্যাওয়ে গোলে জয়ী ঘানা), ক্যামেরুন ২-১ গোলে আলজেরিয়াকে হারিয়ে (দুই লেগ মিলিয়ে ২-২, অ্যাওয়ে গোলে ক্যামেরুন জয়ী), মরক্কো ৪-১ গোলে রিপাবলিক অব কঙ্গোকে হারিয়ে (দুই লেগ মিলিয়ে ৫-১) ও মালির সঙ্গে গোলশূন্য ড্র করে (দুই লেগ মিলিয়ে ১-০)  তিউনিসিয়া বিশ্বকাপে উত্তীর্ণ হয়।