টেস্ট সিরিজ খেলতে ভারতে রওনা হবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল, কিন্তু ভারতের ভিসা পাচ্ছিলেন না দলটির অন্যতম সদস্য উসমান খাজা। তার জন্ম পাকিস্তানে বলেই ভিসা দিতে গড়িমসি করছিল ভারতীয় হাইকমিশন। যদিও অবশেষে তাকে ভিসা দিয়েছে ভারত। এর আগে ২০১১ সালেও খাজাকে ভিসা দেয়নি ভারত। গত বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা খাজা এখন দলটির নির্ভরযোগ্য নাম। ৯ জানুয়ারি ভারতের বিপক্ষে অজিদের টেস্ট সিরিজ শুরু হবে। এপি
অবশেষে ভারতের ভিসা পেলেন উসমান খাজা
টেস্ট সিরিজ খেলতে ভারতে রওনা হবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল, কিন্তু ভারতের ভিসা পাচ্ছিলেন না দলটির অন্যতম সদস্য উসমান খাজা।










