ভারতে চলমান ত্রয়োদশ নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হোঁচট খেয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ (শুক্রবার) নিজেদের তৃতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। শুরুতে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে নিউজিল্যান্ডের নারীরা। পরে অধিনায়ক সোফি ডিভাইন ও ব্রুক হলিডের ১১২ রানের দারুণ এক জুটিতে দলটি নিরাপদে পৌঁছে যায়। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২২৭ রান তুলেছে কিউইরা। বাংলাদেশের সামনে ছিল ২২৮ রানের জয়ের টার্গেট। এ রান তাড়া করতে নেমে ১২৭ রানে গুটিয়ে গিয়ে ১০০ রানে হেরেছে নিগার সুলতানার দল।
এর আগে রাবেয়া খান ৩০ রানে তিন উইকেট নিয়ে কিউইদের চাপে রাখলেও ব্রুক হলিডে (৬৯) ও সোফি ডিভাইনের (৬৩) লড়াকু ফিফটিতে নিউজিল্যান্ড পেয়ে যায় ২২৭ রানের পুঁজি।










