প্রথমবারের মতো বিদেশের
কোনো টি২০ লিগে খেলতে গিয়েই আলো ছড়ালেন বাংলাদেশের উঠতি তারকা তৌহিদ হৃদয়। আজ রোববার
লংকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে জাফনা কিংসের
জার্সিতে ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। তার লড়াকু ইনিংসে ভর করে আগে ব্যাটিং করতে
নেমে ২০ ওভারশেষে ৫ উইকেটে ১৭৩ রান তুলেছে জাফনা কিংস।
রান তাড়া করতে নেমে ১৯.৪
ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় কলম্বো। ফলে ২১ রানের জয় দিয়ে শুভসূচনা করল জাফনা। আর চ্যাম্পিয়নদের
এই জয়ের নায়ক বাংলাদেশি তারকা তৌহিদ হৃদয়।
চার নম্বরে ব্যাটিং করতে
নামা তৌহিদ হৃদয় শুরু থেকেই বেশ সাবলীল খেলেছেন। শুরুতে দেখেশুনে খেলে শেষ দিকে তিনি
মারমুখী হন। ইনিংস সাজান চারটি বাউন্ডারি ও একটি ছক্কায়।
এছাড়া দুনিথ ভেলালাগে
২৩ বলে ২৫ ও প্রিয়মল পেরেরা ১৬ বলে ২২ রান করেন।
কলম্বো স্ট্রাইকার্সের
হয়ে খেলবেন বাংলাদেশের পেস বোলার শরিফুল ইসলাম। তবে আজ প্রথম ম্যাচের একাদশে রাখা হয়নি
তাকে। কারণ শনিবার তিনি কলম্বোয় পৌঁছেন।










