গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছিল বাংলাদেশ। আর সবকটি জয়ে বড় অবদান ছিল বোলারদের। তবে সুপার এইটে এসে সেই ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ বাংলাদেশী বোলাররা। এমনকি সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নূন্যতম লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশ। ম্যাচে ডিএলএস মেথডে ২৮ রানের জয় পেয়েছে অজিরা।
ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে অধিনায়ক
শান্ত বলেছেন, ‘উইকেট ভালো ছিল, কিছুটা ধীর ছিল বলতে হবে। আমার মনে হয়, আমাদের এখানে
১৭০ রান করা উচিত ছিল।’
নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘আমার ব্যাটিং
মোটামুটি ঠিক যাচ্ছিল, এখানে ব্যাটিং উপভোগ করছি। তবে আমার আরো ভালো করতে হতো। আজকের
মতো টপ অর্ডারে রান পাওয়া খুব দরকার ছিল। এটা সামনে দলকে উজ্জীবিত করবে। আশা করছি বোলাররা
আগের মতো ভালো করবে।’
এ সময় ভারতের বিপক্ষে ভালো খেলার প্রত্যাশার
কথাও জানান শান্ত।










