সেন্ট ভিনসেন্টে আজ ‘ডি’ গ্রুপ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নেদারল্যান্ডস। বৃষ্টির কারণে এ ম্যাচে টস ৩০ মিনিট বিলম্বিত হয়। খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর।

 

‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয় দল একটি করে ম্যাচ জেতায় ২ পয়েন্ট সংগ্রহ করেছে। আজ জিততে মরিয়া উভয় দল। এই ম্যাচে ফল হলেই এবারের আসর থেকে ছিটকে পড়বে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা। তারা তিন ম্যাচের তিনটিই হেরেছে।

 

এই ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন নেই। নেদারল্যান্ডসের একাদশে একটি পরিবর্তন।

 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

 

নেদারল্যান্ডস একাদশ: মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিডি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, লোগান ফন বিক, টিম প্রিঙ্গল, ফল ফন মিকিরেন ও ভিভিয়ান কিংমা।