নারী বিশ্বকাপ টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে অতুলনীয় জয়কে সঙ্গী করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেছিল প্রমীলারা। ম্যাচে বোলিং দুর্দান্ত করলেও ব্যাট হাতে পারননি তারা। টান টান উত্তেজনার ম্যাচ জিতে নিয়েছে উইন্ডিজ প্রমীলা দল। শেষ ওভার পর্যন্ত টেনে নেয়া ম্যাচটিতে তাদের জয় মাত্র ৪ রানে।
নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আজ শুক্রবার পাকিস্তানকে হারানোর ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাট করা ক্যারিবীয়ানদের ১৪০ রানে আটকে ফেলেন জাহানারারা। নিজেদের ব্যাটিং ইনিংসে টানটান উত্তেজনা তৈরি করেন নাহিদা-ফারিহারা। কিন্তু ১৩৬ রানে আটকে গিয়ে বিশ্বকাপের দ্বিতীয় জয় তুলে নিতে পারেননি তারা।
টস জেতার পর নিয়ন্ত্রিত বোলিং করেন বাংলাদেশের মেয়েরা। সালমা খাতুন ও নাহিদা আক্তার ২টি করে এবং জাহানারা, রুমানা ও রিতু ১টি করে উইকেট নেন। উইন্ডিজ দল করে ১৪০ রান। ব্যাটিংয়ে নেমে শূন্য রানেই শামীমা সুলতানাকে হারায় বাংলাদেশ। ম্যাথিউসের অফ স্টাম্পের বল লেগে ঘুরাতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি।
পরে শারমিন আক্তারের সঙ্গে জুটি বাঁধেন ফারজানা হক। তারা দুজন মিলে করেন ২৯ রান। তিন চারে ২৫ বলে ১৭ রান করে ম্যাথিউসের বলে স্লিপে ধরা পড়েন শারমিন। নিগার ব্যাটিংয়ে নেমে ৩০ রানের জুটি গড়েন ফারজানার সঙ্গে। দলীয় ৬০ রানে বাধ ভাঙে উইন্ডিজ প্রমীলারা। ফারজানা, রুমানা ও রিতু মনির উইকেট হারালে ব্যাটিংয়ে আসেন নিগার ও সালমা। ৬০ রানে ৫ উইকেট হারানো দলকে টেনে সামনের দিকে নিয়ে যান।
কিছুক্ষণ পর এলবিডব্লিউর সফল রিভিউ নিয়ে নিগারকে ফিরিয়ে জুটি ভাঙে ওয়েস্ট ইন্ডিজ। অফ স্পিনার ম্যাথিউসের ভেতরে ঢোকা বল লেগে ঘুরানোর চেষ্টায় ব্যাটে খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। এক বল পর দারুণ ডেলিভারিতে বোল্ড হন ফাহিমা। এরপর নাহিদাকে নিয়ে লড়াই চালিয়ে যান সালমা। দৃঢ় ব্যাটিংয়ে ১০০ পার করেন। কিন্তু পরে খেই হারান সালমা। এর পর একাই লড়াই করেন নাহিদা। কিন্তু যোগ্য সঙ্গ না পাওয়া পেরে ওঠেননি তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ১৪০/৯ (ডটিন ১৭, ম্যাথিউস ১৮, উইলিয়ামস ৪, টেইলর ৪, ক্যাম্পবেল ৫৩*, নেশন ৬, অ্যালাইন ০, হেনরি ১, ফ্লেচার ১৭, কারিশমা ৭, কনেল ২*; জাহানারা ৭-০-২৩-১ ফারিহা ৬-১-২২-০, সালমা ১০-৩-২৩-২, নাহিদা ১০-৩-২৩-২, ফাহিমা ৮-১-১৯-০, রুমানা ৬-১-১১-১, রিতু ৩-০-১৫-১)
বাংলাদেশ: ৪৯.৩ ওভারে ১৩৬ (শামীমা ০, শারমিন ১৭, ফারজানা ২৩, নিগার ২৫, রুমানা ০, রিতু ০, সালমা ২৩, ফাহিমা ০, নাহিদা ২৫*, জাহানারা ৮, ফারিহা ০; ম্যাথিউস ১০-১-১৫-৪, কনেল ৩-০-১৫-০, ডটিন ৪-০-২০-০, ফ্লেচার ১০-০-২৯-৩, কারিশমা ১০-৩-১৫-০, টেইলর ৯.৩-০-২৯-৩, অ্যালাইন ৩-১-১৩-০)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: হাইলি ম্যাথিউস
বিশ্বকাপের দ্বিতীয় জয় হলো না বাংলাদেশের
নারী বিশ্বকাপ টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে অতুলনীয় জয়কে সঙ্গী করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেছিল প্রমীলারা। ম্যাচে বোলিং দুর্দান্ত করলেও ব্যাট হাতে পারননি তারা। টান টান উত্তেজনার ম্যাচ জিতে নিয়েছে উইন্ডিজ প্রমীলা দল। শেষ ওভার পর্যন্ত টেনে নেয়া ম্যাচটিতে তাদের জয় মাত্র ৪ রানে।










