টি২০ বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের একটি রেকর্ড দখলে রেখেছেন সাকিব আল হাসান। ২০০৭ সাল থেকে চলে আসা ছোট সংস্করণের এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলে সর্বোচ্চ ৪১ উইকেট শিকার করেছেন বাংলাদেশ দলনায়ক। সেরা বোলিং ফিগার ৪/৯। তার পরের ১১ জনই আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন কিংবা আর দলে জায়গা পান না! ক্রিকইনফো