দেশের জনপ্রিয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট অ্যাপ টফিতে বাংলাদেশ ও দক্ষিণ
আফ্রিকার মধ্যকার তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
ম্যাচগুলো বাংলালিংকের নির্দিষ্ট ডেটা প্যাক ব্যবহার করে দেখা যাবে অ্যান্ড্রয়েড ও
আইওএস মোবাইল ডিভাইস ও অ্যান্ড্রয়েড টিভিতে টফি অ্যাপে।
দক্ষিণ আফ্রিকায় চলমান ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে ১৮, ২০ ও ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ম্যাচটি
বিকাল ৫টায় এবং রোববারের দ্বিতীয় ম্যাচটি দুপুর ২টায় শুরু হবে। এরপর ৩১ মার্চ ও ৮
এপ্রিল দুপুর ২টায় সম্প্রচারিত হবে টেস্ট ম্যাচ দুটি।
টফি অ্যাপে লাইভ স্পোর্টসের জন্য রয়েছে নির্ধারিত চ্যানেল। এই চ্যানেলে
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে এবং টেস্ট
সিরিজ সরাসরি দেখতে পারবেন দর্শকরা। ডেটা প্যাক সংক্রান্ত তথ্যও পাওয়া যাবে এই
চ্যানেলে। বিস্তারিত জানা যাবে টফির অফিসিয়াল ফেসবুক পেজে।
অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড
করা যাবে টফি অ্যাপ। কিংবা খেলাটি উপভোগ করা যাবে এই লিঙ্কে: https://toffeelive.page.link/BDvsSA










