আগামী পাঁচ বছর ফর্মুলা ওয়ান প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রে সম্প্রচার করবে অ্যাপল। এজন্য তারা ফর্মুলা ওয়ানকে দেবে ৭৫ কোটি ডলার। এ নিয়ে সম্প্রতি দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে। ২০২৬ সাল থেকে কার্যকর হবে এ চুক্তি এবং প্রতি বছর ফর্মুলা ওয়ানকে ১৫ কোটি ডলার করে দেবে অ্যাপল। চুক্তির পর যুক্তরাষ্ট্রের যেসব গ্রাহক স্ট্যান্ডার্ড মাসিক ফি পরিশোধ করেন তারা অ্যাপল টিভিতে ফর্মুলা ওয়ান দেখতে পাবেন। বিবিসি
ফর্মুলা ওয়ানের সঙ্গে অ্যাপলের ৭৫ কোটি ডলারের চুক্তি
আগামী পাঁচ বছর ফর্মুলা ওয়ান প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রে সম্প্রচার করবে অ্যাপল। এজন্য তারা ফর্মুলা ওয়ানকে দেবে ৭৫ কোটি ডলার।










