গুঞ্জন ছিল, সাকিব আল হাসান ও লিটন কুমার
দাসকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার ছাড়পত্র (এনওসি) দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি)। যদিও সেটি হচ্ছে না। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াড আজ ঘোষণা
করেছে বিসিবি, যাতে রয়েছেন সাকিব ও লিটন দুজনই। ফলে ৪ এপ্রিল শুরু হতে যাওয়া টেস্ট
খেলেই তারা যোগ দেবেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে।
বিবিসি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন
শুক্রবার বলেছেন, আইপিএলের ফ্র্যাঞ্জাইজিগুলো জানে, তাদের খেলোয়াড়রা কখন যোগ
দেবেন। তারা আগের সিদ্ধান্ত পাল্টাবেন না।
এদিকে, বাংলাদেশের আরেক তারকা মুস্তাফিজুর রহমান
এরই মধ্যে দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে ভারতে পৌঁছে গেছেন। কলকাতা আজ প্রথম ম্যাচ খেলছে
কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে। রাতে দিল্লি খেলবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের
বিপক্ষে।
বাংলাদেশ টেস্ট
স্কোয়াড:
সাকিব আল হাসান
(অধিনায়ক), লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক,
মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ,
এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।










