আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো বাংলাদেশ ওয়ানডে দলে জায়গা পেয়েছেন পেসার এবাদত হোসেন, স্পিনার নাসুম আহমেদ ও ব্যাটার মাহমুদুল হাসান জয়। এ দলটিকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল, যিনি চলতি বিপিএলে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে অনবদ্য পারফর্ম করেছেন।


আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ, যার সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। উল্লেখ্য, আজই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান।


বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।