উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে আজ ভিলারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে তুলে নেয়া এই সহজ জয়ে আগামী সপ্তাহে দুই গোলের লিড নিয়েই স্পেন যাচ্ছে ইয়ুর্গেন ক্লোপের দল।

 

প্রথমার্ধ দেখে বোঝারই উপায় নেই যে ম্যাচটি শেষ পর্যন্ত্ম একপশে হয়েছে। প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি তারকাখচিত লিভারপুল। বিরতি থেকে ফেরার ৮ মিনিটের মাথায় গোল হজম করে বসে ভিলারিয়াল। লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসন শট নিলে ভিলারিয়াল ডিফেন্ডার পারভিস এস্তুপিনানের গায়ে লেগে দিক পাল্টে বল আশ্রয় নেয় অতিথি দলের জালে। এর ঠিক দুই মিনিট পর মোহাম্মদ সালাহর মনোলোভা এক ডিফেন্স চেরা পাস থেকে অল রেডদের দ্বিতীয় গোলটি করেন সাদিও মানে।

 

আরো বড় ব্যবধানে জিততে পারতো লিভারপুল। থিয়াগোর শট গোলবারে লাগে এবং ফাবিনহা ও অ্যান্ডি রবার্টসনের গোল গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি।

 

প্রথমার্ধ গোলবার অড়্গত রাখলেও দ্বিতীয়ার্ধে দ্রম্নত দুটি গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভিলারিয়াল। যদিও অ্যানফিল্ডে থাকা তাদের সমর্থকরা খেলোয়াড়দের করতালি দিয়ে অভিনন্দন জানান। কেননা নিজেদের মাঠে দ্বিতীয় লেগের খেলা বলে এখনো ফাইনালে ওঠার আশা টিকে আছে তাদের। 

 

আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগের খেলা। পরদিন দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি। ২৮ মে প্যারিসে এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল।