পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য রোববার ১৬ জনের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার বিকাল পৌঁনে চারটায় এমিরেটস এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে পাকিস্তানের উদ্দেশে রওনা হন ক্রিকেটাররা। দুবাই হয়ে তারা লাহোর পৌঁছবেন।  

 

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে রাওয়ালপিন্ডি ও করাচিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। ২১ আগস্ট রাওয়ালপিন্ডি টেস্ট শুরু হবে। ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট। ১৪ থেকে ১৬ আগস্ট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর ১৭ আগস্ট প্রথম টেস্টের ভেনু ইসলামাবাদে যাবে দলটি। ঢাকার পরিস্থিতি ভালো না হওয়ায় পিসিবির আমন্ত্রণে চারদিন আগেই লাহোর যাচ্ছে টাইগাররা। সেখানে চারদিন অনুশীলন করে তারা রাওয়ালপিন্ডি যাবে।

 

কিছু ক্রিকেটার ‘এ’ দলের হয়ে আগেই পাকিস্তান গেছেন। আর সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান কানাডা থেকে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন।

 

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।