ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন
বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম। শুক্রবার দিবাগত
রাত ২টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি। আজ (শনিবার) গ্রামের বাড়ি
নরসিংদীতে মরহুমার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।
সাকিবের বড় মেয়ে আলাইনা পড়ে যুক্তরাষ্ট্রের একটি
স্কুলে। স্কুল খোলা থাকায় গত ১ এপ্রিল আলাইনাকে নিয়ে যুক্তরাষ্ট্র গেছেন সাকিব।
সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে রয়েছেন দেশেই। মেয়ের স্কুল খোলা থাকায়
এ মুহূর্তে সাকিবের দেশে ফেরা হচ্ছে না।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ চলাকালেই সাকিবের
শাশুড়িসহ পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়েন। সে সময় সাকিবের শাশুড়িকে সিএমএইচে ভর্তি
করা হয়। সে কারণেই ওয়ানডে সিরিজ খেলে তিনি দেশে ফেরেন। যদিও মৃত্যুর সময় শাশুড়ির
পাশে থাকতে পারলেন না সাকিব।










