সিলেটে আজ ‘‌ফিফা টায়ার-১ ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজ ২০২৩’-এর প্রথম ম্যাচে ভারত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপদেশ সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

দুর্বল সিশেলসকে ১-০ গোলে হারানোর ম্যাচে বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলে নতুন ইতিহাস গড়লেন এলিটা কিংসলে। বাংলাদেশের হয়ে খেলতে নিজের জন্মভূমি নাইজেরিয়ার নাগরিকত্ব ছাড়েন তিনি। এরপর নানা প্রক্রিয়া শেষে প্রায় দেড় বছরের অপেক্ষা শেষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হলো এলিটা কিংসলের। বাংলাদেশের জয়ে অভিষেকটা তার রঙিনই হলো।

 

এর আগে ২০২১ সালে শ্রীলংকায় মাহিন্দা রাজাপাকসে কাপ ফুটবলে প্রথমবার সিশেলসের মুখোমুখি হয় বাংলাদেশ। ওই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

 

সিশেলস ফিফা র‍্যাংকিংয়ে ১৯৯ নম্বরে, আর বাংলাদেশ ১৯২ নম্বরে অবস্থান করছে।