কাজাখস্তানের আস্তানায় গত ১০-১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দশম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ইমরানুর রহমান ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক জিতে ইতিহাস সৃষ্টি করেন। এই কৃতি অ্যাথলেটকে অসামান্য সাফল্য ও অবদানের জন্য বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন সংবর্ধান দিয়েছে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের শহীদ শেখ কামাল মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

 

সংবর্ধান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি  মো. তোফাজ্জল হোসেন  মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর ইকবাল বিন আনোয়ার ডন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি ও সংবর্ধনা আয়োজন কমিটির আহবায়ক ফারুকুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব (মন্টু)।

 

স্বর্ণজয়ী ইমরানুরকে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক প্রদান করা হয় এবং এনআরবি কর্মাশিয়াল ব্যাংকের পক্ষ থেকে তাকে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া এনআরবি কর্মাশিয়াল ব্যাংক অ্যাথলেটিকসের উন্নয়নে আরো ৫ লাখ টাকার চেক ফেডারেশনকে প্রদান করেন।