চলতি বছরটা
ভালো যাচ্ছে না প্যারিসে সেইন্ট জার্মেই-এর। ইতোমধ্যে তিন ম্যাচ হেরেছেন নেইমার মেসিরা।
এক ম্যাচ ড্র। বাদ পড়েছেন কোপা দে ফ্রান্স থেকে। এর মধ্যে গতকাল মোনাকার বিপক্ষে ৩-১
গোলে হেরেছে মেসি-এমবাপ্পেবিহীন পিএসজি।
এলইকুইপ জানিয়েছে, ম্যাচ শেষে ড্রেসিং রুমে টিমের স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসের সঙ্গে ঝগড়ায় জড়িয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। শুরুটা অবশ্য করেছিলেন ক্যাম্পোস। হারের পর খেলোয়াড়দের ‘আক্রমণাত্মক মানসিকতা ছিল না’ বলে মন্তব্য করেন তিনি।
এতে ক্ষেপে যান নেইমার ও তার স্বদেশী সতীর্থ মারকুইনোস। ক্যাম্পোসের কথার প্রতিবাদ জানিয়ে তারা বলেন, অভিযোগ সঠিক নয়।
এসময় পর্তুগিজ ভাষায় নেইমার ও মার্কুইনোসের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তাদের এমন উত্তপ্ত কথাবার্তা শুনে ক্লাবের কিছু সদস্য বিস্মিত হন। এমনকি নেইমারের তোপে পড়েন ফরাসি স্ট্রাইকার হুগো একিতিকে।
ম্যাচের
পর প্রেসনেল কিম্বাপ্পে বলেন, ‘এখন আমার ঐক্যবদ্ধ থাকতে হবে’। যদিও দলটির ড্রেসিং রুম
সে কথা বলছে না।
এদিন ম্যাচ হারলেও ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে তিনে মোনাকো। তবে টানা দুই হারের মধ্যেই আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে হবে পিএসজিকে।










