মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। পূর্ণ শক্তির দল নিয়ে এই টেস্ট খেলার কথা থাকলেও চোটের কারণে শেষ মুহূর্তে ছিটকে গেলেন পেস বোলার তাসকিন আহমেদ।

 

চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ চলাকালেই সাইড স্ট্রেইনে চোট পান তাসকিন। সেই চোটের কারণেই তিনি টেস্ট থেকে ছিটকে গেলেন। এ জন্য তাকে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বলে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা হচ্ছে না।

 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘‌আজ তাসকিনের এমআরআই করানোর পর সাইড স্ট্রেইন (গ্রেড-টু) ধরা পড়েছে। এ ধরণের ইনজুরি থেকে সেরে উঠতে চার সপ্তাহের মতো লাগে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, তিনি আয়ারল্যান্ড ম্যাচে খেলতে পারবেন না।’

 

তাসকিনের জায়গায় পেসার রেজাউর রহমান রাজাকে ডাকা হয়েছে।

 

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন তাসকিন। দুই ওয়ানডেতে নেন ৫ উইকেট, আর তিনটি টি২০ ম্যাচে শিকার করেন ৮ উইকেট। টি২০ সিরিজে তাসকিনই হন সিরিজসেরা খেলোয়াড়। যদিও একমাত্র টেস্টটি তার খেলা হচ্ছে না।

 

চোটের সঙ্গে সাত মাস লড়াই করার পর ফিরেছিলেন ভারতের বিপক্ষে হোম সিরিজে। যদিও ফের চোটে পড়লেন তিনি।

২৮ বছর বয়সী তাসকিন এখন পর্যন্ত ১২ টেস্ট খেলে নিয়েছেন নিয়েছেন ২৬ উইকেট।