ত্রিদেশীয় টি২০ ম্যাচে বাংলাদেশের বিপরীতে রীতিমতো রানের পাহাড় গড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ২০ ওভার খেলে প্রতিপক্ষের দিকে ২০৯ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে তারা। এ সময় হারিয়েছে ৫ উইকেট।

আজ বুধবার সকালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশে। আর শুরুতে পড়ে ফিন অ্যালেন ও ডেভন কনওয়ের দাপুটে ব্যাটিংয়ের তোপে। অ্যালেনকে ফিরিয়ে বাংলাদেশকে খানিকটা স্বস্তিই এনে দেন শরিফুল ইসলাম। কিন্তু শেষ ফলাফলে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান নিয়ে বাংলাদেশকে বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে কিউইরা।

নিউজিল্যান্ডের পক্ষে ৪০ বলে সর্বোচ্চ ৬৪ রান করেছেন ডেভন কনওয়ে। ২৪ বলে গ্লেন ফিলিপসের সংগ্রহ ৬০। মার্টিন গুপলিট ও ফিন অ্যালেনের সংগ্রহ যথাক্রমে ৩৪ ও ৩২।

অন্যদিকে বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দীন ও এবাদত হোসেন। একটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম।

ত্রিদেশীয় সিরিজে এর আগে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোনোটিতে জয় না পাওয়ায় তাদের পয়েন্ট শূন্য। অন্যদিকে তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতে সমান চার পয়েন্ট নিউজিল্যান্ড ও পাকিস্তানের। তবে নেট রান রেটের কারণে শীর্ষে আছে কিউইরা। এখন বড় ব্যবধানে বাকি ম্যাচগুলো জিতলেই ফাইনালের যেতে পারবে বাংলাদেশ।