স্কটল্যান্ডের গ্লাসগোয় ওয়ার্ল্ড অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপে শুক্রবার ৬০ মিটার স্প্রিন্টের হিটে ৬.৬৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে সেমিফাইনালে কোয়ালিফাই করেন বাংলাদেশের ইমরানুর রহমান। যদিও সেমিফাইনালে ৬.৭০ সেকেন্ড টাইমিং করে তিনি বিদায় নেন। গতকাল রাতে ফাইনালে ৬.৪১ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন যুক্তরাষ্ট্রের ক্রিস্টিয়ান কোলম্যান। নোয়াহ লাইলস রৌপ্য ও আখিম ব্লেক ব্রোঞ্জ জিতেছেন। ইমরানুর পরের আসরে আরো ভালো করার আশাবাদ ব্যক্ত করেছেন। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন