টেস্ট সিরিজের ফর্ম ওয়ানডে সিরিজেও টেনে আনল অস্ট্রেলিয়া। মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৮৮ রানে হারাল সফরকারী অজিরা। বাবর আজমের দল হেরে যাওয়ায় আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে অবনমন হয়েছে তাদের, এই সুযোগে ছয় নম্বরে উঠে গেল বাংলাদেশ। এই ম্যাচ শুরুর আগে দুই দলেরই রেটিং পয়েন্ট ছিল সমান ৯৩, এখন অল্প ব্যবধানে পিছিয়ে পড়ল পাকিস্তান।
ট্রাভিস হেড মাত্র ৭২ বলে ১০১ রান করেন। এছাড়া বেন ম্যাকডারমট ৫৫ ও ক্যামেরন গ্রিন ৪০ রান করলে ৭ উইকেটে ৩১৩ রানের সৌধ গড়ে অজিরা। জবাব দিতে নেমে ওপেনার ইমাম-উল-হক দুর্দান্ত এক সেঞ্চুরি করলেও জেতাতে পারেননি পাকিস্তানকে। বাবর আজমকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৯৬ রান তোলেন ইমাম। যদিও অন্যদের ব্যর্থতায় জেতা হয়নি পাকিস্তানের। স্বাগতিকরা ৪৫.২ ওভারে ২২৫ রানে অলআউট হয়ে যায়। ইমাম ৯৬ বলে ১০৩ রান করেন।
অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ৩৮ রানে চারটি উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন হেড।
বৃহস্পতিবার
লাহোরে দ্বিতীয়
ওয়ানডে, এরপর
২ এপ্রিল
একই মাঠে
সিরিজের মীমাংসা।










