টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল ১২ বলে ২৭ রানের হার না মানা ইনিংস খেলে রান চার্টের শীর্ষে উঠে গেছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। তিনি গতকাল পর্যন্ত ৬ ম্যাচে করেছেন ২২৭ রান। সর্বোচ্চ ৯৮ রানের ইনিংস খেলেছেন। রানগড় ৪৫.৪০, স্ট্রাইক রেট ১৪৮.৩৬। গ্রুপ পর্বে শীর্ষে থাকা আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ নেমে গেছেন তালিকার পাঁচে। আন্দ্রিস গুস দুইয়ে, কুইন্টন ডি কক ও ট্রাভিস হেড যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন। ক্রিকইনফো
রান চার্টের শীর্ষে এখন নিকোলাস পুরান
টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল ১২ বলে ২৭ রানের হার না মানা ইনিংস খেলে রান চার্টের শীর্ষে উঠে গেছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।










