গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাটিং করে সাকল্যে ১২৭ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। পরে ১২৮ রানের টার্গেট ১২ ওভারের মধ্যে ছুঁয়ে ফেলে সূর্যকুমার যাদবের দল। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে তাই ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠালেন বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত।

স্বাগতিক ভারত এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি। বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। পেসার শরিফুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার তানজিম হাসান সাকিব।

তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে ভারত। ১২ অক্টোবর হায়দরাবাদে শেষ ম্যাচ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রাইয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব ও অর্শদীপ সিং।