আইপিএলের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ খেলবে না বলে বোর্ডকে আগেই জানিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। যদিও এবার আপিএলে দলই পাননি বাংলাদেশের তারকা অলরাউন্ডার! ফলে এখন আর দক্ষিণ আফ্রিকা সফরে যেতে বাধা নেই তার। তাকে ঘিরে সব অনিশ্চয়তারও অবসান হলো। সাকিবকে রেখেই আজ দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। টেস্ট দলে ফিরেছেন তামিম ইকবালও। নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে এই দুজনের কেউই ছিলেন না।
নিউজিল্যান্ড সফরে সাকিবের জায়গায় দলে ঢোকা ফজলে রাব্বি ও মোহাম্মদ নাইম বাদ
পড়েছেন। আর ওয়ানডে দলে আফগানিস্তানের বিপক্ষে সদ্য খেলা সিরিজের দলে কোনো পরিবর্তন
নেই। যোগ হয়েছেন শুধু পেসার খালেদ আহমেদ।
টেস্ট
দল: মুমিনুল
হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, শহিদুল ইসলাম, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান।
ওয়ানডে
দল: তামিম
ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান ও খালেদ আহমেদ।










