ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটি খেলেননি ভারতীয় সুপারস্টার বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে পরের তিন ম্যাচেও তিনি খেলবেন না। দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) গতকাল এ কথা জানিয়েছে। ভারতের হয়ে ১১৩টি টেস্ট খেলে করেছেন ৮ হাজার ৮৪৮ রান। রান সংগ্রাহকদের তালিকায় রয়েছেন চতুর্থ স্থানে। সিরিজ ১-১-এ সমতায়, ১৫ ফেব্রুয়ারি রাজকোটে শুরু হবে তৃতীয় টেস্ট। বিবিসি
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি অংশেও নেই কোহলি
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটি খেলেননি ভারতীয় সুপারস্টার বিরাট কোহলি।










