২০২৪ প্যারিস অলিম্পিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের চূড়ান্ত বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে একই দিনে আলাদা প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে মাঠ ছেড়েছে সেলেসাওরা। অন্যদিকে ভেনেজুয়েলার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আলবিসেলেস্তারা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকালে এস্তাদিও ব্রিদিগো ইরিয়ার্তে মাঠে গড়ায় ব্রাজিল-প্যারাগুয়ে। ৩৫ ফাউলের ম্যাচে পুরো আধিপত্য বজায় রাখে প্যারাগুয়ে। যদিও বল পজিশনে এগিয়ে ছিল ব্রাজিল।

অবশ্য প্রথমার্ধের মাঝামাঝি সময়েই এগিয়ে যেতে পারত ব্রাজিল। কিন্তু পেনাল্টি পেয়েও কাজে লাগাতে এন্দ্রিক।   

একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হয় আর্জেন্টিনা। দুই দলই প্রথম গোলটি পেয়েছে আত্মঘাতী গোলের সৌজন্যে। প্রথমার্ধে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচে ৬১ মিনিটে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। এরপর ম্যাচে যোগ করা সময়ের দশম মিনিটে করা পেনাল্টি গোলে আর্জেন্টিনার সঙ্গে ড্র করে স্বাগতিক ভেনেজুয়েলা। লাল কার্ড ও আত্মঘাতী গোলে ভরপুর ম্যাচটি আর্জেন্টাইনরা শেষ করে ৯ জন নিয়ে। ভেনেজুয়েলার একজনও লাল কার্ড দেখেছেন।